শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করার অভিযোগে আটক কুষ্টিয়ার দৌলতপুরের এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সসম্মানে মুক্তি দিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ওই শিক্ষককে তার নিজ বাসভবনে পৌঁছে দেন।